আসছে ৩ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আমি পুনরায় নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র আরও একবার উন্নয়নের পথে হাঁটবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে আমি হেরে গেলে পরবর্তী ২০ দিনের মধ্যে চীনা শক্তি আমেরিকাকে কবজা করবে।
ট্রাম্পের দাবি, “বিশ্বজুড়ে চীন ভাইরাস ছড়িয়ে দিয়েছে এবং কেবল ট্রাম্প প্রশাসনই এর প্রতিউত্তর করতে পারে। আমি নির্বাচিত না হলে চীন ২০ দিনেরও কম সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে কবজা করে নেবে।”
মার্কিন প্রেসিডেন্ট বলেন, চলতি বছর শেষ হওয়ার আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড -১৯ এর একটি নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিন এসে যাবে। – খবর নিউজ১৮
বার্তাবাজার/কে.জে.পি