বিশ্বে করোনায় মৃত্যু ১১ লাখ ছাড়ালো

বিশ্বজুড়ে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায়ও ৬ হাজারের বেশি মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৩ লাখ ৯৭ হাজার। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা চার কোটির কাছাকাছি। মৃত্যুর সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে।

দৈনিক মৃত্যুতে গত ৩ দিন ধরেই শীর্ষে যুক্তরাষ্ট্র। আরও ৮৫৫ জন মারা যাওয়ার পর, দেশটিতে মোট প্রাণহানি দু’লাখ ২২ হাজার ছাড়ালো। নতুন শনাক্তের দিক থেকেও ফের তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ ৮৩৩ জনের মৃত্যু হয়েছে ভারতে। দেশটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে এক লাখ ১২ হাজার। দিনে ৭ শতাধিক মানুষ মারা গেছে ব্রাজিলেও; দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ৫২ হাজারের ওপর।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর