পাহাড়ে রক্তপাত: সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল জেএসএস সংস্কারপন্থী কর্মীর

বান্দরবানের রোয়াংছড়ীতে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সংস্কারপন্থী কর্মী সাউ মারমা দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে রোয়াংছড়ি থানার ওসি জানান, রাত আটটার দিকে সাউ মারমা নতুনপাড়ার একটি বৌদ্ধ বিহারের পাশে হাঁটছিলেন। এ সময় ৪-৫ জন লোক এসে তাকে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তবে এ ঘটনায় এখনা কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এর আগে গত ১০ই অক্টোবর পল্লি চিকিৎসক বাচমং মারমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত বাচমং জেএসএস’র সন্তু লারমা গ্রুপের সমর্থক ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর