পাবজি খেলতে স্মার্টফোন কিনে না দেওয়ায় না’গঞ্জে কলেজছাত্রের আত্মহত্যা

শখের স্মার্টফোন কিনে না দেওয়ায় নারায়ণগঞ্জের সোনাগাঁয়ে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী মধ্যপাড়া গ্রাম থেকে পুলিশ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

নিহত কলেজছাত্র সজল আড়াইহাজার উপজেলার পাঁচগাঁও চরপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে এবং নানাখী মধ্যপাড়া গ্রামে নানার বাড়িতে বসবাস করে সোনারগাঁ সরকারি কলেজে পড়াশোনা করতেন

পুলিশ জানায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী মধ্যপাড়া গ্রামের শফিউদ্দিনের নাতি ও সোনারগাঁ সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র সজল পাবজি গেইম খেলার জন্য কয়েকদিন ধরে একটি স্মার্টফোন কিনে দিতে বায়না ধরে। বৃহস্পতিবার সকালে পুনরায় বায়না ধরলে সজলকে বকাঝকা করেন তার বাবা-মা। এতে সজল তার বাবা-মায়ের ওপর অভিমান করেন। পরে সকাল সাড়ে ১০টায় দিকে নিজের ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর