সাতক্ষীরায় ৪ খুন, তদন্তে সিআইডি

সাতক্ষীরার কলরোয়ায় একই পরিবারের ৪ জনকে গলা কেটে ও কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলাটির দতন্তভার ন্যস্ত করা হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে সিআইডির সিনিয়র এএসপি জিসানুল হক মামলা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, একই পরিবারের চারজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করার ঘণ্টার মামলার সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এর ফলে হত্যা মামলাটির তদন্ত করবে সিআইডি।

এর আগে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত কোনো এক সময় তাদেরকে গলা কেটে খুন করা হয়। নিহতরা হলেন- শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩৫), ছেলে সিয়াম হোসেন (১০) ও মেয়ে তাসলিমা (৮)।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর