সরকার নির্ধারিত দামের চেয়ে বেশী দামে আলু বিক্রি করায় ফেণির ৩ আড়তদারকে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার দুপুরে অধিদফতরের সহকারী পরিচালক সোহেল চাকমা এ জরিমানা করেন
এ বিষয়ে অভিযান পরিচালনাকারী সোহেল চাকমা জানান, বাজারে আলুর দাম তদারকিতে আজ ফেনী শহরের ইসলামপুরে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, আলুর পাইকারী দরে প্রতি কেজিতে সরকার নির্ধারিত ২৫ টাকার স্থলে ৪০-৪২ টাকায় আলু বিক্রি করছে ব্যবসায়ীরা। তাই বেশি দামে আলু বিক্রি করায় ওই আহমেদ ট্রেডার্স, এস বি ট্রেডার্স ও মেসার্স ইব্রাহিম ট্রেডার্সের প্রত্যেকের ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি একই অভিযানে মূল্য তালিকা হালনাগাদ না থাকায় মেসার্স সাহাব উদ্দিন নামীয় অপর একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসজে