ভারতের ধর্মীয় গুরু রামদেব হাতির পিঠে বসে যোগ ব্যয়াম করার সময় মাঠিতে পড়ে গিয়েছেন। এমন নেকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
গত সোমবার (১২ অক্টোবর) মাথুরার রমনারতি আশ্রমে এই ভিডিওটি ধারণ করা হয়। তখন তিনি তার চারদিকে জড়ো হওয়া শিষ্যদের যোগব্যায়াম শেখাচ্ছিলেন। দৃশ্যটি তাদের মাঝেই কেউ ধারণ করেন।
২২ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সুসজ্জিত হাতির পিঠে দুই হাত মাথার ওপরে রেখে আসনে বসেছেন বাবা রামদেব। একটু পর হাতিটি নড়াচড়া করে ওঠে। আর তখনই পড়ে যান এই যোগগুরু।
এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ পোস্ট দিলে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেকে এটা নিয়ে মজা করেছেন।
And here is Baba Ramdev performing yoga on Elephant in UP.. Visuals says it all… #Ramdev pic.twitter.com/dCqtvWOqTE
— Anubhav Khandelwal (@_anubhavk) October 13, 2020
বার্তাবাজার/এসজে