কুমিল্লার সদর উপজেলার বলরামপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন একই গ্রামের এক কিশোর (১৬)। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে ধর্ষক ও তার দুই সহযোগীসহ তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিন কিশোরকে গ্রেফতার করেছে।
সূত্র জানায় , বুধবার (১৪ অক্টোবর) দুপুরে আদর্শ সদর উপজেলার ৩নং দুর্গাপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের এক শিশু বড়শি দিয়ে মাছ ধরার জন্য বাড়ির পাশের পুকুরে যায়। এ সময় শিশুটিকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে একটি সবজি জমির ঝোপে নিয়ে ধর্ষণ করে একই গ্রামের এক কিশোর (১৬)। ধর্ষণে সহায়তা করে সদর দক্ষিণ উপজেলার জয়পুর গ্রামের আরও দুই কিশোর। এ ঘটনায় বৃহস্পতিবার মামলা দায়েরের পর তিন কিশোরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি মো. আনোয়ারুল হক বলেন, ডাক্তারি পরীক্ষা শেষে সন্ধ্যায় শিশুটি আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। তিন কিশোরকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এমআর