ময়মনসিংহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের মারধরে সফর আলী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার পুটিজানা ইউনিয়নের বৈলাজান গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানান, কয়েক বছর ধরেই সফর আলী এবং তার ভাই আব্দুল্লার সাথে জমির রেওয়াজ বদল সংক্রান্ত জটিলতা ছিল। বুধবার দুই পক্ষ একসাথে থেকে জমি মাপার কথা থাকলেও সফর উপস্থিত ছিলেন না। তাই সেই আক্রোশে স্থানীয় মাতব্বর হারুনকে নিয়ে আব্দুল্লাহ তেমোনা নামক স্থানে নিজের ভাইকে অকথ্য ভাষায় গালমন্দ ও লাঠিপেটা করে।

নিহতদের স্ত্রী মিনারা খাতুন অভিযোগ করেন, আমার দেবর আব্দুল্লাহ আর মাতাব্বর হারুনের কারণে আমার স্বামীর মৃত্যু হয়েছে। আমি তাদের বিচার চাই। পিতার মৃত্যুর খবর পাওয়ার পর থেকে পুত্র মিনহাজ বাকরুদ্ধ হয়ে গেছে। তাকে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ জহিরুল হক মুন্না জানান, নিহতের স্ত্রী মিনারা থানায় অভিযোগ দায়ের করেছে। আমরা লাশ উদ্ধারে ঘটনাস্থলে আছি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর