মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে বসত বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে আরিয়ান হোসেন(০৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আরিয়ান মোনাখালী গ্রামের মো: আরেফিন আলীর ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় বসত বাড়ির দ্বিতল ভবনের ছাদ থেকে পড়ে নিহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শিশু আরিয়ান তাদের দ্বিতল ভবনের ছাদে খেলা করছিল। এসময় অসাবধানবসত ছাদ থেকে নিচে পড়ে গুরুতরভাবে আহত হয়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাশেম শিশু আরিয়ানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা বাজার / ডি.এস