কলেজ ছাত্রের হাত ভেঙে দেওয়ার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রনি খানসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মো. মিরাজ নামের এক কলেজছাত্রকে মেরে হাত ভেঙে দেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে আজ (বৃহস্পতিবার) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বাকিরা হলেন-গলাচিপা সরকারি কলেজ শাখার ছাত্রলীগ কর্মী আরিফ, সিফাত ও অপি।

পুলিশ জানায়, বুধবার (১৪ অক্টোবর) ভুক্তভোগী মো. মিরাজ পৌর এলাকার রুপনগর এলাকায় যায়। এসময় পূর্ব শত্রুতার জের ধরে কলেজ ছাত্রলীগ সভাপতি রনি খানের নেতৃত্বে ছাত্রলীগ কর্মী আরিফ, সিফাত ও অপি হামলা চালিয়ে মিরাজের হাত ভেঙে দেয়। এসময় স্থানীয় গাড়ির চালকরা মিরাজকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় মিরাজের বাবা আলাউদ্দিন গাজী বাদী হয়ে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, রনি খান একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর