চট্টগ্রামের হালিশহর থানার আর্টিলারি এলাকার কাছে একটি খাল থেকে মিজানুর রহমান (৫২) নামে এক প্রৌঢ়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। মিজানুর রহমানকে ছুরি মেরে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
নিহত মিজানুর রহমান হালিশহর বি-ব্লকে থাকতেন।
হালিশহ থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সিনহা জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আর্টিলারি এলাকার কাছে একটি খাল থেকে মিজানুর রহমানের লাশ উদ্ধার করা হয়।
মিজানুর রহমানের অন্য ভাইয়েরা রহমান নগর এলাকায় থাকেন। গতকাল বুধবার রাত ১১ টার সময় রহমান নগর ভাইয়ের বাসা থেকে নিজের বাসায় যাওয়ার জন্য বের হয়েছিলেন। পথের মধ্যে মিজানুর রহমানকে ছুরি মেরে খুন করা হয়। তার হাতে ও বুকে বেশ কিছু জখম রয়েছে।
পরিদর্শক সঞ্জয় আরও জানান, মিজানুরের সাথে মোবাইল ফোন, কয়েকশ টাকা ও বাজারের ব্যাগ ছিল। সেগুলোর কিছুই খোয়া যায়নি। মিজানুর আগে হার্ডওয়্যারের ব্যবসা করতেন কিন্তু কিছুদিন যাবৎ সে জমি কেনাবেচার মধ্যস্ততার কাজ করেন।
এ ঘটনায় মিজানুরের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে হালিশহ থানা পুলিশ জানিয়েছে।
বার্তাবাজার/কে.কে