এমপি নিক্সনের বিরুদ্ধে মানববন্ধন

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এর বিরুদ্ধে সরকারী কর্মকর্তাদের সাথে অশ্লীল আচরনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে তার নির্বাচনী এলাকার ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ভাঙ্গা উপজেলা কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ছিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরীফুজ্জামান শরীফ, সোবাহান মুন্সী, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শেখ শাহিন, উপেজলা ছাত্রলীগ সভাপতি সবুজ মোল্লা সনেট, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ প্রমূখ।

বক্তারা সরকারী কর্মকর্তাদের সাথে অশ্লীল আচরণের কারনে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের সংসদ সদস্য পদ বাতিলসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর