যশোরে দুইজনকে কুপিয়ে হত্যা

যশোরের মনিরামপুরে দুই যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বারপাড়া গ্রামের একটি মাঠে এই ঘটনা ঘটেছে। নিহতরা হলেন-যশোর সদর উপজেলার জায়ন্তা গ্রামের মুক্তার গাজীর ছেলে বাদল (২৪) ও একই গ্রামের লোকমান হোসেনের ছেলে আবদুল আহাদ আলী (২৫)। তারা উভয়ই একটি ক্যাবল অপারেটর কোম্পানীতে কাজ করতেন।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মনিরামপুর উপজেলার বারপাড়া গ্রামের ফাঁকা মাঠের মধ্যে ডিশ লাইনের (ক্যাবল অপারেটর) কাজ করছিলেন বাদল ও আহাদ। অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের দুইজনকে অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনাস্থলেই বাদলের মৃত্যু হয়।

স্থানীয় লোকজন আবদুল আহাদকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর