মুন্সীগঞ্জে ঝাটকা ও কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ সদর উপজেলার কালিচরে অভিযান চালিয়ে ১৫ হাজার বর্গমিটার কারেন্ট জাল ও ৭ কেজি ঝাটকা জব্দ করেছে চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ। এসব জালের আনুমানিক মূল্য প্রায় ৯২ হাজার ১০০ টাকা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাড়িঁর ইনচার্জ মো. ফারুক হোসেনের নেতৃত্বে মা ইলিশ রক্ষা অভিযানে কালিরচর গ্রামের পূর্ব দিকে মেঘনা নদীতে অভিযানে এসব জাল জাল ও ঝাটকা উদ্ধার করা হয়।

নৌ পুলিশ জানায়, জব্দকৃত কারেন্ট জাল মেঘনা নদীর তীরে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জাটকা মাছ কালিরচর গ্রামে গরীবদের মাঝে বিতরণ করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর