গাংনী উপজেলা প্রেস ক্লাবের নিবার্চন সম্পন্ন

মেহেরপুরের গাংনী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নিবার্চন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রেসক্লাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নিবার্চনে সাধারণ সম্পাদক পদে নুরুজ্জামান পাভেল ও যুগ্ন সাধারণ সম্পাদক পদে রাকিবুল ইসলাম কবি নিবার্চিত হয়েছে। এছাড়া সভাপতিসহ অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দিতায় নিবার্চিত হয়।

নিবার্চন পরিচালনা কমিটির সদস্য জুলফিকার আলী কানন জানান, সভাপতিসহ ৫টি পদে কোন পার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় নিবার্চিত হয়। এছাড়া সাধারণ সম্পাদক ও যুগ্ন সম্পাদক পদে দুজন করে ৪ জন প্রার্থী হওয়ায় নিবার্চন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভোট গ্রহনের কথা থাকলেও ১৮ জন ভোটার সকাল ১১ টার মধ্যে ভোট প্রদান করায় ফলাফল ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক পদে সবার্ধিক ১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নুরুজ্জামান পাভেল আর ৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন মিনারুল ইসলাম। অপরদিকে যুগ্ন সম্পাদক রাকিবুল ইসলাম কবি ১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে আর ৮ ভোট পেয়ে জাহিদ মাহমুদ পরাজিত হয়েছে।

নিবার্চন চলাকালে আমন্ত্রিত অতিথী হিসেবে নিবার্চন পর্যক্ষেন করেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারসাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেত্রী নুরজাহান বেগম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, তেঁতুলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, সহকারী প্রকৌশলী জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনি মাস্টার, পৌর কাউন্সিলর নবীর উদ্দীন, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু।

এছাড়া গাংনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ দৌলা রেজা,রাফিকুল ইসলাম,বাবু ও প্রেস হাউজের পক্ষে এ সিদ্দিকী শাহিন আমন্ত্রিত অতিথী হিসেবে নিবার্চন পর্যক্ষেন করেন।

এদিকে নিবার্চন উপলক্ষে সকাল থেকে প্রেসক্লাব চত্তরে গাংনী থানা পুলিশের চৌকস একটি দল সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন। আবুল কাশেম নিবার্চন কমিশনার ও রকিবুল ইসলাম রকি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। পরে সম্মানিত অতিথি সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন ও উপজেলা চেয়ারম্যান এম এ খালেক ভোটের ফলাফল ঘোষনা করেন।

নিবার্চন পরিচালনা কমিটির সদস্য আবুল কাশেম জানান, নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে গাংনী উপজেলা প্রেসক্লাবের নিবার্চন অনুষ্ঠিত হয়। নিবার্চনে ১৮ জন ভোটার ভোট প্রদান করেন।

নবনিবার্চিত গাংনী উপজেলা প্রেসক্লাবের পূনার্ঙ্গ কমিটির সদস্যরা হলেন, সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, সহ সভাপতি সাহাজুল ইসলাম সাজু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাভেল,যুগ্ন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম কবি, সাংগঠনিক সম্পাদক লিটন মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক রাসেল, অর্থ সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক রাব্বি, দপ্তর সম্পাদক মিয়াদুল।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর