উদ্ধার হলো ১৮ হাজার পিস ভারতীয় শাড়ি

টাঙ্গাইলের মির্জাপুরে দুটি কাভার্ডভ্যান থেকে ১৮ হাজার ৩৩ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা নামক স্থান থেকে শাড়িজব্দসহ কাভার্ডভ্যান দুটি আটক করা হয়।

আটককৃতরা হলেন- সাতক্ষীরার কলরোয়া উপজেলার দিঘনা গ্রামের জালাল উদ্দিনের ছেলে কাভার্ডভ্যান চালক নাজমুল হোসেন, সাতক্ষীরা সদরের আবুল মোহসীনের ছেলে কাভার্ডভ্যান চালক আকতারুল ইসলাম, সাতক্ষীরা সদরের এরফান আলী গাজীর ছেলে হেলপার মশিউর এবং সাতক্ষীরা সদরের দিদার উদ্দিনের ছেলে হেলপার নাসির উদ্দি

এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, কাভার্ডভ্যান দুটি অবৈধ পথে ভারত থেকে আনা শাড়ি নিয়ে সাতক্ষীরা থেকে ঢাকার ইসলামপুরে যাচ্ছিলো। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা নামক স্থানে মির্জাপুর থানার এসআই রুবেলের নেতৃত্বে পুলিশ কাভার্ডভ্যান দুটি আটক করে। এতে ১৮ হাজার ৩৩ পিস শাড়ি, ওড়না ১ হাজার ৮৫০ পিস, লেহেঙ্গা ০৩ পিস, গম ৯০ বস্তা। সর্বমোট মালামালের মূল্য অনুমানিক ছয় কোটি পাঁচ লক্ষ তিরাশি হাজার টাকা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর