পটুয়াখালীর নবনির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন

নবনির্মিত পটুয়াখালীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভবনের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী আনিসুল হক এমপি।

উদ্বোধন উপলক্ষে আজ বৃহষ্পতিবার দুপুর ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। ওই সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন আইনমন্ত্রী আনিসুল হক।

পটুয়াখালীর জেলা ও দায়রা জজ রোখসানা পারভীন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আ. স.ম ফিরোজ, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস.এম. শাহজাদা, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোঃ মহিববুর রহমান, মহিলা আসন-২৯ কাজী কানিজ সুলতানা হেলেন এমপি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোঃ গোলাম সারওয়ার, বাংলাদেশ ৬৪ টি জেলা সদরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মান প্রকল্প (১ম পর্যায়) যুগ্ম সচিব ও প্রধান সমন্বয়ক বিকাশ কুমার সাহা, গণপূর্ত জোন বরিশালের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ নাছিম খান, পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারন সম্পাদক ভিপি আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোযারসহ বিচারকবৃন্দ, আইনজীবীগন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের প্রধানগন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারগন।

উল্লেখ্য, পটুয়াখালীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১২ তলা ভবন নির্মানে প্রাক্কলিত ব্যয় হয়েছে ২৮ কোটি ১২ লক্ষ ২৮ হাজার টাকা বলে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হারুন অর-রশীদ জানান। বর্তমানে ৪তলা নির্মান ভবন এর উদ্বোধন করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর