ঝিনাইদহে ৩০০ পিস ইয়াবাসহ আটক ১

ঝিনাইদহে ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভেড়ামারা গ্রামের ইলঅহি বিশ্বাসের ছেলে রবেদুল।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শহরের ভুটয়ারগাতী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মাদক কেনাবেচা চলছে। এমন খবরের ভিত্তিতে এস আই রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। সেসময় রবেদুল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় একটি মাদক মামলা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর