ইসলামিক ফাউন্ডেশনের ৫ দিনের রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের সমাপনী

ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ৫ দিন ব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) খান মোহাম্মদ আব্দুল্লা আল মামুন, জেলা ইমাম সমিতির সসাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক।

এসময় প্রধান অতিথি বলেন প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের ৫ দিন ব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণে অর্জিত জ্ঞান আগামীতে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে হবে এবং করোনা ভাইরাস প্রতিরোধে মসজিদের মুসল্লীদের অবহিত করতে হবে। যাতে করে সকল মুসল্লী মসজিদে মাস্ক পরে আসে এবং সামাজিক দুরুত্ব বজায় রেখে নামাজ আদায় করে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৪ জনকে সনদপত্র প্রদান করা হয়।

বার্তাবাজার/এমআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর