বিধবাকে ধর্ষণের মীমাংসার নামে ডেকে আবারও গণধর্ষণ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধর্ষিত এক বিধবাকে মীমাংসার আশ্বাস দিয়ে ডেকে এনে আবারও গণধর্ষণ করেছে ৫ জন মিলে। এই ঘটনায় মামলা হওয়ার পর বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ধর্ষণে অভিযুক্ত আকবর আলী (৫০) নামের একজনকে আটক করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী দুই সন্তানের জননী। তিনি উপজেলার একটি স্পিনিং মিলি কাজ করেন। গত ৭ অক্টোবর ওষুধ কিনতে সন্ধ্যায় স্থানীয়
পাশবিকতার শিকার ওই বিধবা নারী দুই সন্তানের জননী। তিনি উপজেলার বিনাইরচরের ভাই ভাই স্পিনিং মিলের শ্রমিক। গত ৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় নৈকাহন বাজারের আনিসের মার্কেটের সামনে পৌঁছলে আলী আকবর নামে এক যুবক ওই নারীকে ডাক দিয়ে বাজারের পেছনে মাছের দোকানে নিয়ে যায়।সেখানে যাওয়ার পর আকবর আলী দোকানের সাটার বন্ধ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

এরপর দোকান থেকে বাইরে বের হলে দেখা হয় একই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মোস্তফা (৫৫), একই এলাকার আনারুল (৪০) ও লিটন (৩২)-এর সাথে। তাদের কাছে বিষয়টা জানানোর পরে বিচারের আশ্বাস দিয়ে ওই নারীকে লিটনের পুকুরপাড়ে নিয়ে গিয়ে উল্লিখিত তিনজন পালাক্রমে ধর্ষণ করে। কিছুক্ষণ পরে লিটন ফোন করে শাহীন (৩২) ও তরিকুল (৩৪) নামে আরও ২ জনকে ডেকে আনলে তারাও ওই নারীকে জোর করে রাত সাড়ে ১০টায় একই এলাকার আলী হোসেনের নির্মাণাধীন ভবনের ছাদে নিয়ে ধর্ষণ করে।

এ বিষয়ে মামলার আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, এমন পাশবিকতার শিকার হওয়ার পরও বিধবা নারী লোকলজ্জায় ও ছেলেমেয়ের কথা চিন্তা করে ঘটনা গোপন করে রাখেন। কিন্তু পরবর্তীতে তিনি সাহস সঞ্চার করে স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনা করে বুধবার রাতে আড়াইহাজার থানায় আলী আকবরকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর