হাজাতখানার রড বাঁকিয়ে পালানো আসামিকে এখনও ধরতে পারেনি পুলিশ

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ের হাজাতখানার রড বাঁকিয়ে পালিয়ে যাওয়া শুভ (২৮) নামের আসামিকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। গত সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় পালিয়ে যাওয়া শুভ হেরোইনসহ আটোক হয়েছিল।

আসামি শুভ মহানগরীর বোয়ালিয়া থানাধীন পঞ্চবটি খড়বোনা এলাকার সেলিমের ছেলে।

এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে এ ঘটনার পরের দিন মঙ্গলবার ডিবির এসি, পাঁচজন এসআই ও ছয়জন এএসআইসহ ৩৮ জনকে একযোগে বদলি করা হয়। তবে ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ডিউটি অফিসার (এএসআই) ও সেন্ট্রি ডিউটিতে থাকা পুলিশ কনস্টেবলসহ দুইজনকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়া হয়।

এ বিষয়ে রাজশাহাঈ মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম কুদ্দুস বলেন, ডিবির হাজত থেকে পালিয়ে যাওয়া আসামিকে এখনও আটক করা যায়নি। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর