আজারবাইজানের সাথে লড়াইয়ে মারা গেছেন ৬০৪ আর্মেনীয় সেনা

একটি ভুখন্ড নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে চলমান যুদ্ধে আর্মেনিয়ার ৬০৪ জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি শাফাক। পাশাপাশি যার জন্য যুধ সেই নাগোরনো-কারাবাখ কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার একদিনেই তাদের ৪৯ জন সামরিক বাহিনীর সদস্য হতাহত হয়েছে।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর থেকে এই ভুখন্ড নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে আজারবাইজান ও আর্মেনিয়া। পরবর্তীতে ১০ অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ম্যারথন আলোচনা হয়। আলোচনায় যুদ্ধ বিরতির সিদ্ধান্ত হলে দুই দেশের মধ্যে যুদ্ধবন্দিসহ অন্যান্য বন্দি বিনিময় ও মৃতদেহ হস্তান্তরের বিষয়ে উভয় দেশ সম্মত হয়।

এই সিদ্ধান্ত ১১ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া ও আজারবাইজান পরস্পরকে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘেনের জন্য অভিযুক্ত করে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর