নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফজরের নামাজ পড়তে অজু করতে বাইরে যাওয়ার সময় এক মাদ্রাসাছাত্রীকে (১৫) ধর্ষণের পর হত্যা করার অভিযোগ ওঠেছে। ফজরের নামাজের সময় অজু করতে গিয়ে নিখোঁজ হলেও ভরের আলো ফোটার পরে বাড়ির পাশের ডোবায় তার লাশ পাওয়া যায়।
আজ (বৃহস্পতিবার) সকালে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কিশোরী রামচন্দ্রদী এলাকার মাটিকাটার শ্রমিক আফতাব উদ্দিন ওরফে আকতার হোসেনের মেয়ে তানজিনা আক্তার (১৫)। সে স্থানীয় একটি কওমি মাদ্রাসার ছাত্রী।
এ বিষয়ে নিহতের বাবা জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে ফজর নামাজ পড়তে আমরা সবাই ঘুম থেকে উঠি। একই সময় আমার মেয়েও নামাজ পড়তে উঠে ওজু করতে বাইরে যায়। আমরা নামাজের পর মেয়েকে না দেখে খুঁজতে থাকি। এরপর সকালে বাড়ির পাশে একটি গর্তে তানজিনার লাশ দেখতে পাই।
আড়াইহাজার থানার গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আজহার পরিবারের বরাত দিয়ে জানান, তানজিনা আক্তার একটি মাদ্রাসার শিক্ষার্থী। ভোরে কে বা কারা তানজিনাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে তাদের বাড়ির পাশে একটি গর্তে লাশটি ফেলে দিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
বার্তাবাজার/এসজে