ককটেল ও দেশীয় অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান আটক

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার হাওলাদারকে ককটেল ও দেশীয় অস্ত্রসহ আটক করেছে র‍্যাব-৮। এসময় চেয়ারম্যানের ভাই বখতিয়ারকেও আটক করা হয়।

গতকাল (বুধবার) দিনগত রাত ৩টার দিকে মাদারীপুর শহরের বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান চালিয়ে ৪টি ককটেল ও একটি রামদাসহ তাদেরকে আটক করেছে র‍্যাব।

এ বিষয়ে র‍্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার ইফতে খায়রুজ্জামান জানান, আক্তার হাওলাদারের ভাই বখতিয়ার হাওলাদার একটি মামলার আসামি। তাকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে চেয়ারম্যানের বাসায় ককটেল ও দেশীয় অস্ত্র পাওয়া গেছে। এ ঘটনায় বখতিয়ার হাওলাদারকে গ্রেফতারের পাশাপাশি চেয়ারম্যান আক্তার হাওলাদেরকে আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর