নীলফামারী ডোমার উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে শারদীয় দুর্গাপূজা পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, আওয়ামীলীগ সভাপতি খায়রুল আলম বাবুল, পৌর প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা পুজা উদ্যাপন কমিটির সভাপতি রাম রায়, সম্পাদক অমরজিৎ সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন ভারপ্রাপ্ত কর্মকর্তা মেসবাহুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
এবারে উপজেলায় ৯৭টি পুজা মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত সাড়ে ৪৮ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। বরাদ্দকৃত চাল প্রতি পুজা মন্ডবে ৫শ কেজি করে প্রদান করা হয়।
বার্তা বাজার / ডি.এস