ঢাকার সাভারের আইচানোয়াদ্দা (শাহীবাগ রোড) সাভার মডেল কলেজের আগের গলিতে হোল্ডিং নং-৩০/১১১ নং বাড়ির মালিক মহিবুর রহমান আনুমানিক প্রায় দেড় বছর ধরে অবৈধভাবে ৭টি ডাবল চুলা ব্যবহার করে আসছেন। এসংক্রান্ত অভিযোগ পেয়ে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর জোনাল বিপনন অফিস এক বিশেষ অভিযান পরিচালনা করে ওই বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ব্যবহৃত রাইজার জব্দ করে।
এব্যাপারে অভিযানের নেতৃত্ব প্রদানকারী সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান জানান, সাভারের শাহীবাগ রোডে আইচানোয়াদ্দা এলাকার হোল্ডিং নং ৩০/১১১ এর বাড়ির মালিক মহিবুর রহমান তার ব্যবহৃত ৭টি ডাবল চুলা ব্যবহার করে আসছেন। তার এই সংযোগের বিল বই ও এসংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারায় আমরা নিয়মানুযায়ী তার সংযোগটি বিচ্ছিন্ন করেছি।
এভাবে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করায় বাংলাদেশ গ্যাস আইনে এই বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা হবে কিনা এব্যাপারে উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান জানান, এব্যাপারে আমাদের সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম সিদ্ধান্ত নিবেন। এছাড়া আগামীকাল (শুক্রবার) বাড়ির মালিক তাদের সংযোগের কাগজপত্র যদি দেখাতে না পারেন তবে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
বার্তা বাজার / ডি.এস