কেরানীগঞ্জে তিনটি অবৈধ সীসা কারখানা ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টায় পর্যন্ত উপজেলার শাক্তা ইউনেয়ানের তিনটি অবৈধ সীসা কারখানায় অভিযান চলে। এমসয় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল।

এলাকাবাসী জানান, কারখানাগুলোর ধোঁয়া ও গন্ধে এলাকায় থাকা অসম্ভব হয়ে পড়েছিল। কারখানার ব্যাটারির অ্যাসিড ও বিভিন্ন বর্জ্যের প্রকট গন্ধ ও ধোঁয়ায় এলাকাবাসীসহ সড়কে চলাচলকারী যাত্রীরা অতিষ্ঠ ছিলো। একই সাথে কারখানার ক্ষতিকর ও বিষাক্ত রাসায়নিক পদার্থ পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছিলো। তবে দেরীতে হলেও বিষাক্ত সিসা কারখানাগুলো অপসারণ হয়েছে। এতে আমরা এলাকাবাসী অনেক খুশি।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল জানান, কেরানীগঞ্জে কোন সিসা ফ্যাক্টরি থাকবে না বলে আমরা যে ঘোষণা দিয়েছি তারই অংশ হিসাবে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনি আরও বলেন, কেরানীগঞ্জের শিশুরা সিসা মুক্ত পরিবেশে শ্বাসপ্রশ্বাস নিবে। আর তাই আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর