রাজধানীর মোহাম্মদপুর একটি বাসা থেকে রহিমা আক্তার (২২) নামে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পর থেকে পলাতক রয়েছেন স্বামী জাকির।
আজ বৃহস্পতিবার (১৫অক্টোবর) এ ঘটনা ঘটেছে মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ৩ নম্বর রোডের ২৪ নম্বর বাড়িতে।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, স্বামী জাকিরকে নিয়ে নিহত রহিমা আক্তার ঢাকা উদ্যানের ৩ নম্বর রোডের ২৪ নম্বর বাড়িতে সাবলেট থাকতেন। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে পাশের ভাড়াটিয়া রহিমার ঘরের দরজা খোলা এবং ঘরের ভেতর রহিমাকে খাটের উপড় পরে থাকতে দেখেন। কিন্তু তখন রহিমার স্বামী জাকির বাসায় ছিলেন না। পরে পাশের ভাড়াটিয়ারা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে বর্তমানে সিআইডির ক্রাইমসিন ইউনিট কাজ করছে।
তিনি আরও জানান, রহিমা আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।
মোহাম্মদপুর থানার (ওসি) আব্দুল লতিফ জানান, ঘটনার পর থেকেই পাওয়া যাচ্ছে না ওই নারীর স্বামীকে। পুলিশ তাকে খুঁজছে এবং এছাড়া ওই নারীর মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে।
বার্তাবাজার/কে.কে