করোনার কারণে দেশে আটকা পড়েছে ছুটিতে আসা অনেক কাতার প্রবাসী। ছুটিতে থাকা এসব অভিবাসী ও স্থানীয় নাগরিকদের আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কাতারে ফিরে যাওয়ার পর নিজ খরছে বাধ্যতামূলক হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে। এতে ছুটিতে থাকা প্রত্যেক বাংলাদেশিকেও কাতারে ফিরতে হলে গুণতে হবে দুই হাজার থেকে ছয় হাজার রিয়াল পর্যন্ত।
কিছু সংখ্যক প্রবাসী কাতারে ফিরলেও বড় একটা অংশ এখনো দেশেই রয়েছে। ফিরে আসার জন্য অনুমতি পত্র বা এন্ট্রি পারমিট পেলেও ১৪ দিন হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে কাতার এসে। যার জন্য গুনতে হবে মোটা অংকের টাকা, দেশটির সরকারের নিয়ম কানুন মেনে চলতে হবে তাদের, এছাড়া ভিন্ন কোন পথ খোলা নেই প্রবাসীদের।
কেএস/বার্তাবাজার