করোনায় আক্রান্ত স্পর্শিয়া

শোবিজে গত কয়েক সপ্তাহে ধরে একের পর এক করোনার হানা। এবার জানা গেল, করোনা পজিটিভ এসেছে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার। তার নতুন সিনেমা ‘নবাব এলএলবি’র পরিচালক অনন্য মামুন বিষয়টি নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, ‘খবরটা শুনে খুব খারাপ লাগছে। করোনায় আক্রান্ত হয়েছেন স্পর্শিয়া। তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায়ই চিকিৎসা নিচ্ছেন তিনি।’

এ বিষয়ে স্পর্শিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি গত সপ্তাহেই করোনায় আক্রান্ত হওয়ার রিপোর্ট পেয়েছি। আমার অ্যাজমা-ঠান্ডার বাতিক আছে। এজন্য একটু ভয়ে ছিলাম। তবে বর্তমানে আল্লাহর রহমতে আগের থেকে ভালো আছি।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর