হরিণাকুন্ডুতে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, আটক ২

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা গ্রামের একটি ধান ক্ষেত থেকে আলামিন হোসেন (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ভবানীপুর গ্রামের দোয়ারমাঠ থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত আলামিন ভবানীপুর গ্রামের শফিউদ্দিনের ছেলে। এ ঘটনায় চম্পা খাতুন ও পারুলা খাতুন নামের ২ নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, ভবানীপুর গ্রামের দোয়ারমাঠের একটি ধান ক্ষেতে আলামিনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ। পরকীয়া প্রেমের জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর