ত্রিশালে ৬৮ পূজামন্ডপ পেল ৫০০ কেজি চাল

আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে প্রতিটিতে পূজামন্ডপে পাঁচশো কেজি জি আরের চাল বরাদ্দ দিয়েছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে স্ব-স্ব পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারন সম্পাদকের হাতে তুলে দেয়া হয় খাদ্যগুদাম হতে চালের ছাড়পত্র।

উৎসবমূখর পরিবেশে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে এবছর ত্রিশাল উপজেলায় ৬৮টি পূজামন্ডপে প্রতিমা তৈরির প্রস্তুতি চলছে। মন্ডপে চালের ছাড়পত্র বিতরনকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান আনম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন ও প্রবীণ আওয়ামীগ নেতা ফজলে রাব্বী প্রমূখ।

এদিকে হিন্দু ধর্মাম্বলীদের সবচে বড় ওই উৎসব সফলভাবে উদযাপনের লক্ষে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ও থানা কর্তৃপক্ষ পৃথক পৃথক ভাবে স্থানীয় সকল ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশদের নিয়ে মতবিনিময় সভা করেছে।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর