“উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস অক্টোবর ২০২০ উপলক্ষে র্যালি, আলোচনা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রহিদুজ্জামান রনি, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের ময়মনসিংহ সার্কেলের মেকানিকস ইউনিয়নের সভাপতি আকরামুল ইসলাম আকরাম প্রমূখ।
বার্তাবাজার/অমি