অবশেষে প্রযুক্তি কাজে লাগিয়ে নগরীর চান্দগাঁও থেকে অপহৃত শিশু জান্নাতুল নাঈম (৩) কে কক্সবাজারের পেকুয়া থেকে উদ্ধার করেছে চান্দগাঁও থানা পুলিশ। এঘটনায় জড়িত দম্পতিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার মধ্যরাতে শিশুটিকে উদ্ধার করা হয়েছে বলে ‘বার্তা বাজার’কে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার।
আটক দম্পতি হলেন, চাঁদগাও থানার শাহনেওয়াজ (৪০) ও শিরিন জান্নাত রুমা (৩৮)
পুলিশ জানায়, শিশুটি অপহরানের পর চাঁদগাও থানায় একটি অপহরণ মামলা দায়ের করে শিশুটির পরিবার। উক্ত মামলার ভিত্তিতে শিশুটির অবস্থান নিশ্চিত করতে পুলিশের একটি বিশেষ ইউনিট প্রক্রিয়া চালায়। অবশেষে বৃহস্পতিবার মধ্য রাতে কক্সবাজারের পেকুয়া উজানটিয়া এলাকা হতে চাঁদগাও থানা পুলিশের একটি টিম শিশুটিকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে। এসময় অপহরণের সাথে জড়িত দম্পতিকে আটক করা হয়েছে।
আটকৃতদের অদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
বার্তাবাজার/আর.আর