নৌযান শ্রমিকদের নিয়োগপত্র চালু, সার্ভিস বুক প্রদান, সকল শ্রেনীর নৌযান শ্রমিকদের শতভাগ খাদ্য ভাতাসহ ১৫ দফা দাবি আদায়ের লক্ষে মোংলায় মানব বন্ধন করেছে বাংলাদেশ লাইটার শ্রমিক এসোসিয়েশন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে মোংলা পৌর শহরের মেরিন ড্রাইভ সড়কে কয়েকশ লাইটার শ্রমিক এ মানববন্ধনে অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন সংগঠনটির মোংলা শাখার সাধারন সম্পাদক মামুন হাওলাদার, সহসভাপতি মাইনুল হোসেন মিন্টু ও বাবু হাওলাদার।
এসময় লাইটার শ্রমিক নেতারা বলেন, আগামী ১৯ অক্টোবর সন্ধ্যার মধ্যে তাদের দাবিকৃত ১৫ দফা দাবি না মানা হলে ওইদিন সন্ধ্যা ৬ ঘটিকা থেকে সারা দেশব্যাপি নৌযান শ্রমিকরা অনিদিষ্ট কালের কর্মবিরতী পালন করবে।
বার্তাবাজার/অমি