দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৫, শনাক্ত ১৬০০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৬০৮ জনে। এ ছাড়া নতুন করে শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬০০ জন। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৮৪ হাজার ৫৫৯ জন করোনা রোগী।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৭৮০ জন। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৯৯ হাজার ২২৯ জন।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর