চট্টগ্রামের মহেষ খালের পাড় থেকে মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে হালিশহর থানাধীন সেন্ট্রি পোস্ট এলাকায় মহেশ খালের পাড় থেকে মিজানুর রহমান (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করার কথা জানায় পুলিশ।

হালিশহর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহেদুল আলম জানান, হালিশহর থানাধীন মহেষ খাল পাড়ে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পুলিশ খবর নিয়ে জানতে পারে যে, নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান এবং তিনি হালিশহর আবাসিক এলাকার বি-ব্লকের ১ নম্বর সড়কের একটি বাসায় ভাড়ায় থাকতেন।

তিনি আরো জানান নিহত মিজানুর রহমানের শরীরে ছুরির আঘাত পাওয়া গেছে। পুলিশ নিশ্চিত যে, ছুরির আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং কে বা কারা তাঁকে ছুরিকাঘাত করেছে তার তদন্ত চলছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর