নরসিংদীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

নরসিংদীর রায়পুরার সাউদপাড়ায় ৮০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার(১৪ অক্টোবর) বিকেলে গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল নরসিংদী জেলার রায়পুরার সাউদপাড়া গ্রামে আব্দুল হাই এর স্টেশনারী দোকানের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চলিয়ে ৮০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাছাড়া ও মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল, ০১টি সিম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ আলী(২১), পিতা-মৃত মোতালিব ভূইয়া। তিনি নরসিংদীর রায়পুরার সোনাকান্দিতে(কান্দাপাড়া) থাকেন।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নরসিংদী জেলার রায়পুরা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১০ (ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর