আলুর দাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বন্যার কারণে অন্য সবজি ক্ষতগ্রস্ত হওয়ায় আলুর ওপর চাপ বেড়ে গেছে বলে আলুর দাম বেড়ে গেছে।

আলুর দাম নিয়ন্ত্রণে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ২০ থেকে ২৫ দিন এই সবজির দাম একটু বেশি থাকবে। তারপর নতুন সবজি এলে দাম কমে আসবে।’

মন্ত্রী আরো বলেন, ব্যাবসায়ীরা নৈতিকতার বাইরে গিয়ে প্রতি কেজি আলুতে অন্তত ২০ টাকা লাভ করছেন।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব খাদ্য দিবস ২০২০ বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা আলু কিনেছে ১৭ থেকে ১৮ টাকা করে। কিন্তু তারা বিক্রি করছে ৪৫-৫০ টাকা করে। এক কেজি আলুতে ২০ টাকা লাভ করা কি সহজ কথা। বর্তমানে চাহিদা থাকায় সে সুযোগ তারা নিচ্ছে।’

মন্ত্রী বলেন, এটা নিয়ন্ত্রণ করা খুব কঠিন। আইন শৃংখলা বাহিনী এবং প্রশাসন চেষ্টা করে। তবে বাস্তবে এটা করা যায় না। বাজারে চাহিদা এবং ব্যবসায়ী নানান কারসাজির কাছে এটা করা খুব কঠিন একটা কাজ। তবে আমরা চেষ্টা করছি। আমরা নিরব দর্শকের ভুমিকা পালন করছি না।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর