গাজীপুর টঙ্গীর আলফিন কাজল জজ (সজিব)(১৯)। গত দুইমাস আগে আখাউড়া যাওয়ার উদ্দেশ্যে টঙ্গী রেলস্টেশন থেকে ট্রেনে উঠলেও যাওয়া হয়নি গন্তব্যে।
আখাউড়ার বদলে সোজা সিলেটে চলে গিয়েছে ১৯ বছরের যুবক সজিব।এরপর সিলেট থেকে উদ্দেশ্যহীন ভাবে ট্রেন যাত্রায় পৌঁছে যায় লালমনিরহাট জেলার পাটগ্রাম রেলওয়ে স্টেশনে।
আলফিন কাজল জজ(সজিব) টঙ্গীর গোপালপুরের শাহ আলমের ছেলে এবং টঙ্গী রেলওয়ে স্টেশনের জুতার দোকানী ইকবাল হোসেন এর ভাগিনা।সজিব জুতার দোকানী ইকবাল হোসেন এর দোকানে কর্মরত ছিলো।
বার্তা বাজার কে সজিব জানায়,ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আখাউড়া যাওয়ার জন্য ট্রেনে উঠে সে।কিন্তু বুঝতে না পেরে সোজা সিলেট চলে যায়।এরপর সিলেট থেকে আবারো ট্রেন যোগে পাটগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছে।পাটগ্রাম স্টেশনে একমাস কাটানোর পর স্থানীয় এক ব্যক্তি সজিব কে পাঠিয়ে দেন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বাজারে।সেখানেই গত একমাস থেকে আছে সজিব।স্থানীয় একজন সহৃদয়বান ব্যক্তি তাকে খাওয়াচ্ছে ও দেখাশোনা করছে।
সজিব কে দেখাশোনা করা ও খাওয়ানো ব্যক্তি এরশাদুল ইসলাম জানান,সে নিজ হাতে খেতে পারেনা।কষ্টসাধ্য হলেও এর ওর কাছে কিছু টাকা তুলে একমাস থেকে সজিব কে খাওয়াচ্ছেন তিনি।
এদিকে এই বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলা হলে তিনি দ্রুত পদক্ষেপ নেয়ার কথা বলেন বার্তা বাজার কে।
এরশাদুল ইসলাম সহ সাপ্টিবাড়ি বাজারের স্থানীয়রা দ্রুত সজিব কে বাড়িতে ফিরিয়ে দেয়ার ইচ্ছা পোষণ করে।এদিকে দুই মাস থেকে গৃহহারা সজিব ও দ্রুতই ফিরে যেতে চায় তার বাড়িতে।
বার্তাবাজার/অমি