পাবনায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

সাদাছড়ির উন্নতি দৃষ্টিপ্রতিবন্ধীর ব্যক্তির অগ্রগতি প্রতিপাদ্য বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে পাবনা জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে প্রতিবন্ধী জনগোষ্ঠির মাঝে বিনামূল্যে ৪৭টি হুইল চেয়ার, ১৫টি সাদাছড়ি ও ৫টি এয়ারিং এইড বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, কানাডা সিএম গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মোহাম্মাদ রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাশেম, জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে’র কনস্যালেন্ট ফিজিও থেরাপিষ্ট ডা: আসমাউল হুসনা, দৃষ্টিপ্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র পরিচালক সানোয়ার হোসেন প্রমুখ।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর