বরগুনায় গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

বরগুনা জেলার বেতাগী উপজেলার উত্তর কাদিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৫ গ্রাম গাঁজাসহ সম্রাট ওরফে মিরাজ (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চান্দখালী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে তাকে আটক করা হয়।

চান্দখালী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোঃ আব্দুস সালাম এর নেতৃত্বে এসআই মজিবর, এ এসআই রতনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মাদক বিক্রেতা সম্রাট ওরফে মিরাজকে (২০) গাঁজাসহ আটক করে। সম্রাট ওরফে মিরাজ বেতাগী উপজেলার উত্তর কাজিরাবাদ এলাকার সাহেব আলীর ছেলে।

এ বিষয়ে চান্দখালী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোঃ আব্দুস সালাম বার্তা বাজার’কে জানান, মাদক নির্মূলে আমাদের এ অভিযান চলবে। মাদকের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। আটক সম্রাট ওরফে মিরাজের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর