নুরদের নতুন রাজনৈতিক দল ‘গণ অধিকার পরিষদ’

খুব শিগগিরই আত্মপ্রকাশ পাচ্ছে নুর-রাশেদদের নতুন রাজনৈতিক দল।

ইতিমধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। বিভিন্ন সময় নুর একাধিকবার রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। এছাড়া ছাত্র অধিকার পরিষদের আদলে দেশে-বিদেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে অধিকার পরিষদ গঠন করেছেন তারা।

ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন জানান, আমাদের নতুন রাজনৈতিক উদ্যোগের নাম ‘গণ অধিকার পরিষদ’।

এই নেতা আরো বলেন, আপাতত: দল গঠনের উদ্যোগের নাম ‘গণ অধিকার পরিষদ’। পরে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলের ঘোষণা করা হতে পারে।

আবার ‘গণ অধিকার পরিষদ’ নামও চূড়ান্ত হতে পারে। সবাই একমত হলে এ নামেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে, এবং সেটা খুব শিগগিরই।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর