শরীয়তপুরে মা ইলিশ রক্ষা অভিযানে গত ২০ ঘন্টায় ৪৪টি ট্রলারসহ ৭ জনকে আটক করা ৫৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান ভুইয়ার নেত্রীত্বে অভিযানে অংশ নেয় উপজেলা মৎস্য অফিসার, রেব -৮, জাজিরা থানার অফিসার ইনচার্জ সহ গ্রাম পুলিশের সদস্যরা।
জাজিরায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান ভুইয়া জানান, অভিযানের প্রথম দিনেই ৫০ টি মাছ ধরার নৌকা সহ ৭ জন কে আটক করা হয়েছে। এদেরকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ ধারার অপরাধে ৩ জন কে ১ বছরের কারাদন্ড ৪ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা ও জব্দ কৃত কারেন্ট জাল পুরিয়ে ফেলা হয়েছে।
এছাড়া কাজিয়ার চর বাজার, পালের চর সহ বেশ কয়েক জায়গার মাছ বিক্রির স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মোরশেদুল ইসলাম জানান ১ টি নৌকায় কিছু কারেন্ট জাল জব্দ করা হয়েছে জান গুলো পুরিয়ে ফেলা হয় এবং উপজেলার সকল বরফকল গুলো বন্ধ করানো হয়েছে।
নড়িয়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার তানভির আল নাসিফ জানান, এখনও জেলেরা নামেনী আমাদের অভিযান মৎস্য অফিসারের নেত্রীত্বে পরিচালিত হচ্ছে আমরা ৫০০০ মিটার কারেন্ট জব্দ করি। এবং আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।
বার্তাবাজার/অমি