দেড় ঘন্টায় শেষ হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ‘অটো পাস’পাচ্ছেন এইচএসসি পরীক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি গুচ্ছ না কেন্দ্রীয় (ক্যাট) পদ্ধতিতে হবে, তা চূড়ান্ত হবে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর)।

এছাড়া করোনা পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ দেড় ঘন্টার মধ্যে এ পরীক্ষা শেষ করার পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, শীর্ষস্থানীয় কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাট পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার পক্ষে। আর ইউজিসি গুচ্ছ পদ্ধতিতে। তাই বিকেল ৩টার দিকে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

ইউজিসির সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগম এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আয়োজন হবে। এজন্য প্রস্তুতিও অনেক এগিয়েছে।

তিনি আরো বলেন, আগে বুয়েট, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ায় আসতে না চাইলেও এখন তারা আগ্রহ দেখাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায় যায়, আগামী জানুয়ারি মাসে ভর্তি কার্যক্রম শুরু হতে পারে। তবে শীতে করোনার সংক্রমণ পরিস্থিতি খারাপ হলে পরীক্ষা পেছাবে।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর