সাবেক উপ-সচিব সারোয়ার মিয়া আর নেই

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক উপ-সচিব, বীর মুক্তিযোদ্ধা গোলাম সারোয়ার মিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

গোলাম সারোয়ার মিয়া ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ গ্রামের সন্তান। মৃতকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক কন্যা ও আত্মীস্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর