মিরপুরে শিক্ষা অধিদপ্তরের সামনে নিয়োগ প্রত্যাশীদের বিক্ষোভ

রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে বিক্ষোভ করছেন সহকারী শিক্ষক পদে নিয়োগ বঞ্চিতরা।
টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন কারা। আজ (বৃহস্পতিবার) সেখানে অবস্থান নিয়েছে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল প্রত্যাশী কমিটি-২০১৮ ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ কয়েক হাজার চাকরি প্রত্যাশী। তবে পুলিশ সেখান থেকে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।

অভিযোগকারীরা বলেন, গতকাল বুধবার রাত থেকেই তাদের সেখান থেকে সরিয়ে দিতে চেষ্টা করছে পুলিশ।
এছাড়া আজ সকালেও পুলিশ তাদের বাধা দিচ্ছে।

আন্দোলনকারীরা আরও জানান, প্রায় ৩১ হাজার চাকরি প্রত্যাশী, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরির অপেক্ষায় আছেন। প্রায় ২৯ হাজার পদ খালি থাকলেও সে জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে না আর এ জন্যই ক্ষোভ প্রকাশ করছেন তারা। ওই পরীক্ষায় উত্তীর্ণদের দ্রুত নিয়োগ দেওয়ার দাবিতেই বিগত কয়েকদিন যাবৎ আন্দোলন কর্মসূচি পালন করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানা উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, ‘মিরপুরে শিক্ষা অধিদপ্তরের সামনে নিয়োগ প্রত্যাশীরা আজও বিক্ষোভ করেছেন। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ একাধিক টিম রয়েছে।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর