চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের আসনের নিচ থেকে বিমানবন্দর কাস্টমস ও এনএসআই টিম পরিত্যক্ত অবস্থায় সোনার একটি বড় চালান আটক করেছে।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রোকসানা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিজি১৪৮ ফ্লাইটের সিটের নিচে প্লাস্টিকের ব্যাগে সোনার বার পাওয়া গেছে। এখন গণনা করা হচ্ছে। চালানটিতে আনুমানিক ১৬০টি সোনার বার থাকতে পারে।
বার্তাবাজার/আর.আর