রাজধানীতে ৩ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

রাজধানীতে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১২টা থেকে ১৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ১৭ অক্টোবর ঢাকা-৫ আসনের উপনির্বাচন উপলক্ষে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে কমিশন। তিনদিন এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এছাড়া ঢাকা-৫ আসনের নির্বাচনী এলাকায় আগামীকাল (১৬ অক্টোবর) রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ট্রাক ও পিকআপ চলাচলও বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ নিষেধাজ্ঞা রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে শিথিলযোগ্য।

তবে, নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিক নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং জরুরি কাজ যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ কার্যক্রমে ব্যবহারের জন্য যানবাহন চলাচলের ক্ষেত্রে ওই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর